ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ (ছবি: সংগৃহীত)
সারাদেশ

বেগমগঞ্জে ডাকাত ৩ গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার মুরাদনগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০), চাঁদপুরের কচুয়ার হাতির বন্ধ গ্রামের জামাল মিয়ার ছেলে মো.সজিব (২৫), নরসিংদীর রায়পুরার চর মতি নগর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একদল ডাকাত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ কমপ্লেক্সে এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দরজা কাটার যন্ত্র, ছোরা ও তালা ভাঙ্গার কাটার জব্দ করা হয়।

আরও পড়ুন: সেনবাগে আসামি ছিনতাই, ফের গ্রেফতার

গ্রেফতার আসামিদের সোমবার নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা