সারাদেশ

সেনবাগে আসামি ছিনতাই, ফের গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ দুই ইউসি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনবাগ থানার তিন পুলিশসহ দুই গ্রাম পুলিশ আহত হয়েছে।

আহতরা হচ্ছে সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল আমিন (এএসআই) শ্রীবাস, কনষ্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আবদুল মান্নান এবং সুজন পাল । তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের ৯নং ওয়ার্ডের (ছিলোনীয়া পাড়া) এলাকায় রুকু মিয়ার ছেলে তেজগাঁও থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেফতার করে।

হ্যান্ডকাপ পরিয়ে তাকে থানার আনার পথে স্থানীয় দুই ইউপি মেম্বার মহিন উদ্দিন ও তার স্ত্রী একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরার নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিতে লাঠি-সোঠা নিয়ে হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি মনিরকে ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: নাতনির সঙ্গে আলিম পাশ করলেন নানা

এতে পুলিশের তিন সদস্য ও দুই গ্রাম পুলিশ আহত হয়। ঘটনার পর টানা অভিযানের দীর্ঘ ১০ ঘন্টার পর পার্শ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাপসহ পুনরায় গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলা ও আাসামি ছিনতাইয়ের ঘটনায় সেনবাগ মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি মনির হোসেনকে রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা