ছবি-সংগৃহিত
সারাদেশ

রাজাপালাং থেকে ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রাজাপালাং থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪-বিজিবি অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।

মেহেদি হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড়ে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়।

এ সময় মাদক করবারিরা তদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই সব ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা