সারাদেশ

সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার মানুষ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টার এ তাপমাত্রা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। এমন আবহাওয়া আরো দু’দিন থাকার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

প্রয়োজনীয় কাজ ছাড়া এই তীব্র শীতে ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ । ফলে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষগুলোকে।

দিনমজুর বিধান চন্দ্র রায় বলেন, আজ প্রচন্ড শীত লাগছে। ঠান্ডার জন্য কাজে যায়নি। পরিবার নিয়ে কোনরকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। এ রকম আরও কয়েকদিন হলে কেমন করে দিন কাটবে জানি না।

বেসরকারি চাকরিজীবী আতিক আলম বলেন, সকাল ৮টার মধ্যে অফিসে যেতে হয়। তাই আরও সকালে ঘর থেকে বের হই। কিন্তু আজকে বাড়ি থেকে বের হয়ে দেখি চারিদিকে ঘন কুয়াশা আর অন্ধকার। সামনের মানুষগুলোকে যেন ভুতের মত মনে হচ্ছে। শীতের কারণে রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট জানান, হাসপাতালের বেশির ভাগ রোগি ঠান্ডাজনিত কারণে ভর্তি হয়েছেন। এ ছাড়া প্রতিদিন ৮০-১০০ শিশু ও বয়স্ক রোগি ঠান্ডাজনিত কারণে আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। তবে কুয়াশা ও ঠান্ডা বাড়ার সঙ্গে রোগীর সংখ্যাও বাড়বে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা