সারাদেশ

প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

সান নিউজ ডেস্ক: ঘরে স্বামী-সন্তান রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। তার দুই সন্তান রয়েছে। তবে প্রেমিক গোলাম মোস্তফা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা গ্রামে ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা জালসা বালিয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

গ্রামবাসীরা জানান, বালিয়াপাড়া জালসা গ্রামের বাক প্রতিবন্ধীর স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে বিয়ের কথা বলে গোলাম মোস্তফা পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কথামত বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ ঘরে স্বামী ও দুই সন্তান রেখে মোস্তফার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এসময় গোলাম মোস্তফার পরিবারের লোকজন ওই গৃহবধূকে বেদম মারধর করেন।

গ্রামবাসীরা বলেন, মোস্তফা খারাপ প্রকৃতির লোক। এর আগে জালসা গ্রামের এক মেয়েকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করেছিলেন। সেই মামলা এখনও কোর্টে চলমান আছে।

এ বিষয়ে বালিয়াপাড়া জালসা গ্রামের বাসিন্দা ও গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমান হোসেন বলেন, রাশেদার স্বামী প্রতিবন্ধী হওয়ায় মোস্তফা তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। পরে আজকে রাশেদা বিয়ের দাবি নিয়ে মোস্তফার বাড়িতে গিয়ে উঠেছে।

এ বিষয়ে মোস্তফার চাচাতো ভাই সোলাইমান হোসেন সোলাই বলেন, বিয়ের দাবিতে ওই গৃহবধূ মোস্তফার বাড়িতে অনশনে বসেছে। বিষয়টি নিয়ে চিন্তায় আছি। মোস্তফাতো পালিয়েই খালাস। যত সমস্যা আমাদের মাথায়।

এ বিষয়ে ধামরাই থানার এসআই আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা