সারাদেশ

মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার খাল থেকে অবৈধভাবে মাটি কেটে খালের অপর অংশ ভরাটের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৯ ফেব্রোয়ারি) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার সংলগ্ন গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাংলাবাজার সেতু সংলগ্ন খাল থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সে মাটি দিয়ে খালের অন্য অংশ ভরাট করা হচ্ছে।

পরে, দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার রাজ্জাক মিজির ছেলে মো. সফি মিজিকে (৫০) এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি নিহত

নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্তদের কাছ থেকে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার মুচলেকা নেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা