গলায় ফাঁস (ছবি: প্রতীকী)
সারাদেশ

পারিবারিক কলহে প্রাণ দিল শিক্ষার্থী

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুরে কলেজে ভর্তির টাকা দিতে দেরি হওয়ায় রিফাত হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৫ ফেব্রয়ারি) শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত একই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়ারা জানান, রিফাত হোসেন পরিবারের কাউকে না জানিয়ে প্রেম করে কয়েকদিন আগে বিয়ে করে। এ নিয়ে তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ চলছিল। এরই মধ্যে রিফাত এবার এসএসসি পাশ করে স্থানীয় এক প্রতিষ্ঠানে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।

ওই দিন সে তার বাবার কাছ থেকে ভর্তির টাকা চায়। টাকা দিতে দেরি হওয়ায় রিফাত তার নিজ ঘরে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করেও সারা না পাওয়ায় দরজা ভেঙে গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়। রমেকের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পাহাড়ে চিরুনি অভিযান

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা