ছবি-সংগৃহিত
সারাদেশ

১২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪০১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় চোরাকারবারী মো. খলিলুর রহমান ও মতিলাল ত্রিপুরাসহ অজ্ঞাতনামা ৪-৫জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়ির বাজারমূল্য ১২ লাখ টাকার বেশি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা