ছবি-সংগৃহিত
সারাদেশ

পাতি নেতারা আমার সমালোচনা করে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: যেহেতু আমি সিটি করপোরেশনের বাসিন্দা সেহেতু আমি তো চাইবোই সিটির উন্নয়ন হোক। সে কারণেই আমি কাউন্সিলরদের বলেছি ডুয়েল গেম না খেলে মেয়রকে সহযোগিতা করতে। মেয়রের সঙ্গে কনফারেন্স টেবিলে বসে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করবে। এ কথা বলার পর কিছু কিছু পাতি নেতা যারা কখনো নেতার কাতারে আসতো না তারা আমার সমালোচনা করেন। এমনটাই বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বন্দর উপজেলার উন্নয়ন নিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকায় আমরা যারা রাজনীতির ‘রা’ বুঝি না তাদের বেশ বেগ পেতে হয়। কারণ, নারায়ণগঞ্জের নেতাদের সঙ্গে ঢাকার নেতাদের যোগাযোগ না থাকায় অনেকের প্রতীক পেতে কষ্ট হয়েছিল। নেতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়েছিল। নির্বাচনে এ নিয়ে নৌকা ও লাঙলের মধ্যে সমস্যা হয়েছিল।

তিনি আরও বলেন, বিগত দুই বছরে করোনার কারণে সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তারা স্কুল-কলেজে যেতে পারেনি। এখন ওমিক্রন দেখা দিয়েছে। আমাদের সব থেকে বেশি করণীয় হচ্ছে নিজে সচেতন থাকা অন্যকেও সচেতন করা। গত কয়েকদিনে আমি অনেক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি কিন্তু এখন পর্যন্ত তেমন সুফল পাচ্ছি না।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা