সারাদেশ

রাজশাহীতে নাজমুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় নাজমুল হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মিন্টু আলী (৩৫), মো. রানা (২১), মো. পানা (২৫), আরিফ হোসেন (২৫), শরিফ হোসেন (২২) ও নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আরজেদ আলী ওরফে ভোলা (৪৭)।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, একই এলাকার নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত আরজেদ আলীর ছেলে সুমন। ২০১৯ সালের শেষের দিকে সুমন সেনাসদস্য হিসেবে নিয়োগ পেলে আরও বেপরোয়া হয়ে ওঠে। যে কোনো মূল্যে ওই ছাত্রীকে বিয়ে করার ঘোষণা দেয়।

আরও পড়ুন: রামেকে আরও ৫ জনের মৃত্যু

সেনাবাহিনীর প্রশিক্ষণে যাওয়ার আগেই ২০২০ সালের ১৪ জানুয়ারি সুমন বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে পথ আটকে ফের প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়।

পরে ছাত্রীর নানা আজিজুর রহমান সুমনের বাবা-মায়ের কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ওই দিন বিকেলে পার্শ্ববর্তী বাঘা উপজেলার সুলতানপুর মোড়ে দলবল নিয়ে গিয়ে আজিজুরের ছেলে নাজমুল হোসেন ও নাতি তারিকুল ইসলাম তুষারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে নাজমুলকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ নিয়ে বাঘা থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আজিজুর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা