সারাদেশ

মাদারীপুরে উপ-নির্বাচনে ভোট দিচ্ছে শিশুরা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে উপজেলার বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।

২৫ নং লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই। বাইরে কুকুর, ভোট কেন্দ্রের ভেতরে শিশুরা ভোট দিচ্ছে।

এই কেন্দ্রের সহকারি প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল বিশ্বাস সকাল সাড়ে দশটার দিকে জানান, মোট ভোটগ্রহণ করা হয়েছে ৪শ। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। শিশুদের ভোটগ্রহণের বিষয় তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তবে সরেজমিন সাংবাদিকদের উপস্থিতি দেখে কর্মতৎপরতা বেড়ে যায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এদিকে নয়াকান্দি, হরিদাসদি মাহেন্দ্রদিসহ বিভিন্ন কেন্দ্রে থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়ার মৃত্যুতে শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে দুইজন প্রার্থী। বর্তমানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন হাজী মোহাসিন মিয়া। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুলাই ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে শূন্যস্থানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা