ছবি-সংগৃহিত
সারাদেশ

বাগেরহাটে জনসচেতনতায় মাইকিং শুরু

বাগেরহাট প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের বিস্তাররোধে বাগেরহাটে জনসচেতনা সৃষ্টিতে সপ্তাহব্যাপী মাইকিং কার্যক্রম শুরু করেছে ‘রূপান্তর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা প্রশসাকের কার্যালয় চত্বর এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ নামক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট পৌরসভা, মোংলা উপজেলা, মোংলা পৌরসভা এবং শরনখোলা উপজেলায় জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালানো হবে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল ইসলাম, রূপান্তরের ক্রেইন প্রকল্পের সমন্ময়কারী খালেদা হেসেন মুন, অ্যাডভোকেসি সমন্ময়কারী তসলিম আহম্মেদ টংকর, প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মো. আল-ইমরান মুন্না প্রমুখ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা