ছবি-সংগৃহিত
সারাদেশ

মাস্ক ক্যাম্পেইন শুরু ময়মনসিংহে

ময়মনসিংহ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং এ বিষয়ে আরও সচেতন করে তুলতে মাস্ক ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

আর তাই নগরীর ১১টি পয়েন্টে আগামী কয়েকদিনে মোট ৩০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ইকরামূল হক টিটু।

এ সময় অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন উদ্বোধনকালে সিটি করপোরেশনের মেয়র বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাতে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা