সারাদেশ

কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সাত ইউপি চেয়ারম্যান প্রার্থী এক সঙ্গে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে বলা হয়, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার অনুসারী জনবিচ্ছিন্ন প্রার্থীদের জোরপূর্বক কেন্দ্র দখল করে অবৈধভাবে নির্বাচিত করার লক্ষ্যে সাতটি ইউনিয়নে হীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

আব্দুল কাদের মির্জা ইতো মধ্যে তার সন্ত্রাসীদের দিয়ে এবং তিনি সশরীরে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে বিভিন্ন দলের নেতাকর্মীসহ আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। মোবাইল ফোনে ও অনেককে হুমকি দিচ্ছে। এতে করে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগে আরও বলা হয়, এছাড়াও তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার সরকারি গাড়িসহ তার সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে করে গাড়ি বহর নিয়ে বিভিন্ন গণসংযোগে উপস্থিত হয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

ফলে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আব্দুল কাদের মির্জার এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধসহ তার গাড়ি বহরে থাকা সশস্ত্র সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারপূর্বক একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লিখিত অভিযোগ দেওয়া প্রার্থীরা হলেন, ২নং চরপার্বতী ইউপির চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রশীদ মঞ্জু, মুছাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী শাহীন, ৮নং চর এলাহী ইউপির প্রার্থী আব্দুর রাজ্জাক, ৬নং রামপুর ইউপির প্রার্থী সিরাজিস সালেকীন রিমন, ৩নং চরহাজারী ইউপিতে নুরুজ্জামান স্বপন, ৫নং চরফকিরা ইউপির প্রার্থী জায়দল হক কচি, ১নং সিরাজপুর ইউপির প্রার্থী মাঈন উদ্দিন মামুন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, আমি কোন সন্ত্রাসী নিয়ে চলি না। আমার দলের নেতাকর্মী আমার সাথে থাকে। অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসন আমার কাছ থেকে যে সহযোগিতা চায়, সে সহযোগিতা করব।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, অভিযোগ দাখিল করার বিষয়টি আমি শুনেছি। তবে এখনও অভিযোগপত্রটি আমার হাতে আসেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা