সারাদেশ

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি: ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড়ের শিশু সদনের সামনে ট্রাকচাপায় ফারহান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান শহরের পিয়ন কলোনির কমলাপুরের বাসিন্দা।

এসময় মোটরসাইকেলের অপর আরোহী আকাশ (২০) গুরুতর হন। পরে তাকে আহতাবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শহরের সিএন্ড‌বি ঘাট অভিমুখে যাওয়ার পথে টেপাখোলা লেকপাড়ের শিশু সদনের সামনে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ফারহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মরদেহ ও মোটরসাইকেলটি কোতয়ালী থানা পু‌লিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা