সারাদেশ

টাকা নিতে গিয়ে দ্বিতীয় স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার): সাগরকন্যা খ্যাত জেলা কক্সবাজারের পেকুয়ায় টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দ্বিতীয় স্বামী রেদোয়ান। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এমনটায় দাবি করেছেন নিহত মোহছেনা আক্তারের ছেলে আরিফ।

এর আগে দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিলের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

আরও পড়ুন: মাহাথির মোহাম্মদকে মেরে ফেললো হুজুকে বাঙালি

আরিফ বলেন, আমার বাবা মালেশিয়ায় থাকতো। সেখানে গত বছর মারা যান। আমার বাবার সঙ্গে মালেশিয়ায় পরিচয় হয় চকরিয়া উপজেলা কোনাখালীর রেদোয়ানের। এরপর রেদোয়ান দেশে আসলে আমাদের পরিবারের সাথে সম্পর্ক গড়ে ওঠে। পরে সাত-আট মাস আগে রেদোয়ানের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়। তবে আমার মা কখনও রেদোয়ানের বাড়িতে থাকেনি। রেদোয়ানই আমাদের সাথে শহরের খাজা মঞ্জিল এলাকায় এসে মাঝে মধ্যে থাকতেন।

তিনি আরও বলেন, গত সোমবার দুপুরে রেদোয়ান আমার মাকে ফোন করে টাকার জন্য যেতে বলেন। পরে দুপুর ২টার দিকে মা টাকার জন্য কোনখালীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর মঙ্গলবার (২৫ জানুয়ারি) পুলিশের ফোনে জানতে পারি আমার মায়ের মৃতদেহ পেকুয়া সদরের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন বিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থী আটক

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশের আশপাশে কোনো রক্তের চিহ্ন নেই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মোবাইল ফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে। তা ছাড়া নিহতের ডান হাতে ঘড়ি রয়েছে।

তিনি আরও বলেন, স্মার্টকার্ডের তথ্যানুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। তিনি কীভাবে পেকুয়া এলেন; কিংবা কে নিয়ে এলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া নিহতের স্বজনদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা