সারাদেশ

বোয়ালমারীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শতাধিক শীতার্ত অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন ইউএনও মো. রেজাউল করিম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন: রামপুরায় পাওয়ার হাউজ পুড়ে ছাই

উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, গুচ্ছগ্রাম, ফেলাননগর, বারাংকুলা, সৈয়দপুর, চতুলসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইউএনও মো. রেজাউল করিম প্রকৃত শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। বৃষ্টির মধ্যে রোববার (২৩ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা