সারাদেশ

ফরিদপুরে ১৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিভাষ দত্ত, ফরিদপুর: একাত্তরের শহীদ পরিবার ও গণহত্যার শিকার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এক মানববন্ধন ও সমাবেশ রোববার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর প্রেসক্লার চত্বরে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরাঙ্গনা মনোয়ারা বেগম, বীরাঙ্গনা মায়া রানী সাহা, শহীদ পরিবারের সন্তান বিল্লাল শিকদার, বাদল মুন্সি, পরিতোষ সাহা গজেন, অমর সাহা তপু, বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, বীরাঙ্গনা ফুলবানুর ছেলে মিরান প্রমুখ। সভায় শহীদ পরিবারের সন্তানরা দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনার কথা কথা তুলে ‌ ধরেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ১৪ দফা দাবি তুলে ধরেন।

আরও পড়ুন: বিনা নোটিশেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

বক্তার আক্ষেপ করে বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে। এদেশে রাজাকারদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়েছে, তাদের মাসে মাসে ভাতা দেয়া হচ্ছে। অথচ আমরা যারা শহীদ পরিবারের সন্তান তাদের প্রতি কোন নজর দেয়া হয়নি। আমরা দিনের পর দিন বঞ্চিত থেকেছি, সরকারি কোনো বিভিন্ন সুযোগ-সুবিধা পাইনি।

বক্তারা গণহত্যায় জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান ও সকল শহীদের নাম গেজেটভুক্ত করার দাবি জানান। যে সমস্ত এলাকায় যে তারিখে গণহত্যা হয়েছে সেসব স্থানে স্থানীয় প্রশাসনের আয়োজনে দিবসটি পালন, পাকিস্তানের কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত শহীদ বীরঙ্গনা পরিবারগুলোকে সহায়তা ও সহযোগিতা করা, প্রতিটি পরিবারকে বিনা শর্তে সরকারি চাকরির ব্যবস্থা, শহীদ ও নির্যাতিতা মা-বোনদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ের সভা-সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালনসহ ১৪ দফা দাবি প্রদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

নৌ শক্তি বাড়াতে ভারতের বড় উদ্যোগ

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের চীনা নির্মিত আধুনিক আক্রমণাত্ম...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা