সারাদেশ

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতি ডলফিন।

রোববার (২৩ জানুয়ারি) সকালের দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ইরাবতি প্রজাতির ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়া হয়।

আরও পড়ুন: জাজিরায় সংঘর্ষ ও ভাংচুর, আহত ১০

স্থানীয়রা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই প্রানীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কানে ক্ষত রয়েছে। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে রোববার সকালেই ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে বন কর্মকর্তাদের নির্দেশে মৃত প্রানীটি মাটি চাপা দেয়া হয়।

পটুয়খালী জেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানায়, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষার বিষয় নিয়ে জেলেদের প্রশিক্ষন দেয়া হয়েছে। তবে সামুদ্রিক এ প্রানী রক্ষায় পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা