সারাদেশ

সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজুর শোকসভা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি অকাল প্রয়াত নূরে-এ মাওলা রাজুর স্বরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের আয়োজনে উপজেলার চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ফয়সালের সভাপত্বিতে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজিস সালেকীন রিমন, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল প্রমুখ।

উল্লেখ্য, গত ৫মাস আগে আকস্মিক কিডনি রোগে আক্রান্ত হন নূরে এ মাওলা রাজু। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করলে জানা যায় তাঁর দুটি কিডনি বিকল হয়ে যায়। গত কয়েক মাস ধরে তাঁর কিডনি ডায়ালাইসিস চলছিল। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কিডনি ডায়ালাইসিস অবস্থায় ব্রেইন স্ট্রক করেন। পরে ডায়ালাইসিস অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মারা যান নূরে এ মাওলা রাজু।

নূরে মাওলা রাজু ছাত্র রাজনীতির পাশাপাশি ১২ বছর আগে স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ প্রতিষ্ঠা করেন। এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিনামূল্যে প্রায় ১২ হাজার ৬শত ব্যাগ রক্ত দেওয়া হয় এবং সুবিধা বঞ্চিত শিশুদের একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এভাবে সর্ব মহলে একজন মানবিক ছাত্রনেতা হিসেবে খ্যাতি অর্জন করে নূরে এ মাওলা রাজু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা