ছবি- বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
সারাদেশ

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. মিলন সরকার নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ জানুয়ারি) ভোর ৪টায় র‌্যাব-১৪ (সিপিসি-১) সদস্যরা জামালপুর সদর উপজেলার দিগপাইত বাজারস্থ ডাচ-বাংলা ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, গ্রেফতার মিলন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড অ্যামুনেশন, ৫ গ্রাম হেরোইন ও ১ টি মোবাইল জব্দ করা হয়। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা