সারাদেশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় সায়মা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপতি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সায়মা আক্তার মেলা পাঙ্গা ফকিরপাড়া সবদের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশুটি পাঙ্গা চৌপতি এলাকায় রাস্তা পার হয়ে তার বাবার দোকানে যাওয়ার সময় দ্রুতগামি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ০২-১৯০২) তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা