সারাদেশ

মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে টাকা নেয়ার অভিযোগ

নিনা আফরিন, পটুয়াখালী: মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেয়ার কথা বলে টাকা নেয়া, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের কম্পিউটার অপারেটর বিলকিস আকতার রুমা ও তার বাবা গোলাম মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার বদরপুর ইউনিয়নের কহতুল্লা গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবার।

পটুয়াখালী প্রেসক্লাবে বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজা বেগম ও কামরুল হাসান কামির জানান, তাদের প্রতিবেশি বিলকিস আকতার রুমা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে চাকুরী করার সুবাদে তার বাবা গোলাম মোস্তফা একাধিক লোকের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম উঠিয়ে দেয়ার কথা বলে দুই থেকে ৫ লাখ টাকা নেন। কিন্তু কারো নামই তালিকাভুক্ত না করতে পারায় তাদের টাকা ফেরত চান ভুক্তভোগীরা। টাকা ফেরত চাইলে মাহফুজা ও তার শাশুড়িকে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে থানায় এজাহার দিলেও মামলা নেয়নি পুলিশ। রুমা এবং তার বাবার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ বলে দাবি করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, তিনি একজন শিক্ষক। স্থানীয় ইউসিকে মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরী করেন। তাঁর পাঁচটি মেয়ে কোন ছেলে নেই। মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে চাকুরী করছেন। আমাকে এবং আমার মেয়েদেরকে হয়রানি এবং আমার সম্পত্তি দখল করার জন্য একটি চক্র এ কাজ করছে। তদন্ত করে দোষরদের শাস্তির দাবি জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা