ছবি : সংগৃহীত
সারাদেশ

মধুখালিতে মাদক কারবারি গ্রেফতার

বোয়ালমারী প্রতিনিধি (ফরিদপুর): ফরিদপুরের মধুখালিতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজন শেখ (২৯)। তিনি মধুখালি পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর ৬ নং ওয়ার্ডের আবুল হাশেম শেখের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত রাজনকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মধুখালি থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ফারুক শেখসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ মো. রাজন শেখকে (২৯) গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বাদি হয়ে দুই জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতারকৃত রাজন শেখকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি বাসন্তী রানীকে (৪৫) গ্রেফতারের চেষ্টা চলছে। বাসন্তী রানী একাধিক মামলার আসামি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা