ছবি : সংগৃহীত
সারাদেশ

আমার জয় সুনিশ্চিত : ডা. আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-নাসিক নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ (১৪ জানুয়ারি)। এ উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি বলেন, অনেকপক্ষ একসাথে হয়ে আমাকে পরাজিত করতে চাচ্ছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছেন। কিন্তু সবাই জানে আমার জয় সুনিশ্চিত।

আইভী বলেন, আমি সব সময়ই সহিংসতার বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। অনেক আগে থেকে আমাদের বাসায় তার যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে আমরা ভোটের মাঠে প্রতিপক্ষ।

আইভী বলেন, সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’

তিনি বলেন, ঢাকা থেকে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে অনেকেই এসেছেন। এখানে কোনও ঝামেলা হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করছেন। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনও ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা