সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব নিধিনিধি: কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার ঘুমধুমের তুমব্রুর পাহাড় থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলায় র‌্যাব। এসময় মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ছয়টি দেশীয় তৈরি অস্ত্রসহ ও বেশকিছু গোলাবারুদসহ তাদের আটক করা হয়। মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা