ছবি : সাননিউজ
সারাদেশ

দৌলতপুরে নৌকার সমর্থকের বাড়ি-গাড়িতে হামলা

মো. শামীম রেজা, মানিকগঞ্জ প্রতিনিধি: নির্বাচন পরবর্তী সহিংসতায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা গ্রামের বিলপৌলির সাবেক ধামশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আফনাজের প্রাইভেটকার এবং বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত বুধবার (৫ জানুয়ারী) রাতে ধামশ্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী অ্যাড. ইদ্রিস আলীর সমর্থকের বাড়ির বেড়া ও গাড়িতে হামলা করেছে ঘোড়া প্রতীকের পরাজিত প্রার্থী আব্দুল মজিদের সমর্থকেরা।

রাসেল আহমেদ বলেন, আমি ছাত্রলীগ করেছি তাই আমি কখনোই নৌকার বাহিরে যেতে পারি না।আর তাই নৌকা প্রতীকের নির্বাচন করায় এলাকার মানুষের কাছে শত্রুতায় পরিনত হয়েছি। অথচ এবারের নির্বাচনে আমাদের এলাকার কোন প্রার্থী ছিল না।

তিনি আরও বলেন, আমি যখন নৌকার বিজয়ী মিছিলে যাই তখন সেই রাগে আমার পাশের বাড়ির বেড়া ও কিছুদিন আগে ক্রয় করা আমার গাড়ীতে হামলা করে। এতে আমার গাড়ীর কয়েকটি জায়গায় ভেঙ্গে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। আমি এই হামলাকারীদের বিচার চাই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা