সারাদেশ
নোয়াখালীর সোনাইমুড়ী থানায়

অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সোনাইমুড়ী থানা থেকে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় । এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একাধিক সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল। এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেয়।

অভিযোগের বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের ফোনে একাধিক গণমাধ্যম কর্মী ফোন করলেও তিনি কোন সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানা বলেন, শুক্রবার রাতে একটি অটোরিকশার পেছনে রাখা একটি খেলনা পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। ওসির নির্দেশে পরে থানায় নিয়ে আসা ৩ যুবককে ভোর পাঁচটার দিকে তিনি ছেড়ে দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা