সারাদেশ

কুমিল্লায় ট্রলারডুবি, শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবিতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আক্তার হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দুধঘাটা দড়িয়া গ্রামে যাচ্ছিল। দুপুরে কাঁঠালিয়া নদীর মেঘনা উপজেলার পুরান বাটেরা এলাকার চর কাঁঠালিয়া পৌঁছানোর পর মাছের ঘেরে আটকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির উদ্দেশে ১১ যাত্রী নিয়ে একটি ট্রলার যাত্রা শুরু করে। মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া নামক স্থানে এলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছে একটি শিশু। বাকি সাত যাত্রী কিছুটা আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মেঘনার এলহাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের বাড়ি দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবাদ গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চরকাঁঠালিয়া এলাকাটি বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজে দেরি হয়েছে বলেও জানান মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা