সারাদেশ

ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৪

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ককটেল তৈরীর সরঞ্জামসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯) একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো.জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম (২৫) মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) মো. শহীদ উল্যাহ (৫৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হাডু মিয়ার বাড়ী ও সহিদ মিয়ার নতুন বাড়ীতে গ্রেফতারি পরোয়ানা তামিলকালে (এসআাই) সবুজ চন্দ্র পালের নেতৃত্বে রাতে টহল মোবাইল-১ অভিযান পরিচালনা করে। এ সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে ৪ আসামিকে ককটেল তৈরির সরঞ্জাম সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত চার আসামিকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা