সারাদেশ

চোরকে চিনে ফেলায় মহিলাকে রড দিয়ে পিটিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কবুতর চোরকে চিনে ফেলায় এক নারীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে। এ ঘটনায় শনিবার (১ জানুয়ারি) থানায় লিখিত অভিযোগ করেছেন আহত নারীর শ্বশুর।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের আ. জলিল মোল্যার বাড়িতে গত ৩১ ডিসেম্বর রাত দুইটার দিকে ৫/৬ জন কবুতর চুরি করতে যায়। বিষয়টি টের পেয়ে আ. জলিল মোল্যার ছেলে দেলোয়ারের স্ত্রী রেবা ঘরের বাইরে এসে বাধা দেয়। এ সময় কান্দাকুল গ্রামের জহুর মোল্যার ছেলে সবুজ মোল্যা (১৯) দেলোয়ারের স্ত্রী রেবাকে রড দিয়ে পিটিয়ে জখম করে।

সবুজের সাথে থাকা একই গ্রামের মো. আবু শেখের ছেলে হাসিবুল মোল্যা (২০) রেবার গলায় থাকা আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া ৩০টি সাধারণ কবুতর এবং একটি গিরিবাজ কবুতর চুরি করে বস্তায় ভরে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ছাব্বিশ হাজার টাকা। আহত রিবা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস,আই) মো. ওহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীরা পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা