সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায় বলে জানান মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

নিহতদের একজন হলেন, বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি বাস খুলনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের খাগদি বাসস্ট্যান্ড মোড়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। আর সাজ্জাদ মারা যান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিলে ভেতরের প্রায় অর্ধেক পুড়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা নেমে যায়।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুইজন নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই বাসটি জব্দ করেছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা