সারাদেশ

বোয়ালমারী যুবলীগের আহবায়ক বহিষ্কার 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলামকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কার্য্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) এই বহিষ্কার করা হয়।

মো. রফিকুল ইসলাম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে তাকে এই অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার এবং খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত।

অব্যাহতিপত্র সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম চতুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। তাতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন জবাব না দেয়ায় গঠনতন্ত্রের ২২ (ক) ধারায় মোতাবেক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে সংগঠন থেকে রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

সান নিউজ/কামরুল সিকদার/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা