সারাদেশ

স্ট্যাটাস দিয়ে নিখোঁজ কলেজছাত্র দিনাজপুরে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদের (২১) খোঁজ পাওয়া গেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।

এর আগে রোববার (১৯ ডিসেম্বর) রাত দিনাজপুর থেকে তাকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা পুলিশ। শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে। তবে তিনি ময়মনসিংহ শহরের মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি মেস থাকতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ফোন দিয়ে বাড়ি আসার কথা জানান। এর আগে ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলোতে লেখা—‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’। তবে সকাল ৭টায় বাড়িতে মোবাইল ফোনে জানান, ময়মনসিংহ থেকে ট্রেনে বাড়ি ফিরছেন।

কিন্তু এরপর স্ট্যাটাস দেখে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দেওয়ার চেষ্টা করলে বন্ধ পায়। পরে মেস ও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতেই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‌‌‘আমরা আগেই বলেছিলাম সে আত্মহত্যা করার মতো ছেলে না। আল্লাহর অশেষ মেহেরবানীতে তাকে অক্ষত অবস্থায় রবিবার রাত সাড়ে ৯টায় খুঁজে পেয়েছি। অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। এ ছাড়া অন্য কিছু না।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, শিব্বির মা-বাবার সঙ্গে অভিমান করে দিনাজপুর চলে গিয়েছিলেন। নিখোঁজের পর থেকে তাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। তারপর থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকি। পরে মোবাইল ফোনের কলের সূত্র ধরে দিনাজপুর থেকে উদ্ধার করি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা