সংগৃহীত ছবি
জাতীয়

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কেন্দ্রীয় কারাগারে মো. ইকবাল হোসেন (৩২) নামে এক কয়েদির মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কয়েদি ইকবাল হোসেন কুমিল্লা সদরের কোতোয়ালি গ্রামের হোসেন আলীর ছেলে। কারাগারে তার কয়েদি নং ৩৫৪৯/এ। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন তা জানা যায়নি।

কয়েদি ইকবাল হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী শাহীন বলেন, আজ সকালের দিকে ওই কয়েদি কারাগারে হঠাৎ গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন টিকফা বৈঠক আজ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা