সারাদেশ
বোয়ালমারীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): 'নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ, উৎসবমুখর ও ভয়হীন পরিবেশে হবে। এটা করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি থাকবেন। তারা প্রস্তুত থাকবেন অপরাধীকে আইনের আওতায় আনতে।'

ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় তিনি আরো বলেন, 'যারা মানুষের দুঃখ, কষ্ট বুঝবে, সবার উপকার করবে, সবদিকে খেয়াল রাখবেন-এমন জনপ্রতিনিধি সবাই চায়।'

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর (মধুখালি সার্কেল) এবং বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা