ছবি সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার মদন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাসচাপায় রিয়াদ হোসেন (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়। নিহত রিয়াদ হোসেন উপজেলার চাঁনগাঁও গ্রামের মাজু মিয়ার ছেলে। রিয়াদ হোসেন চলতি এইচএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় সোমবার দুপুরে পরীক্ষা শেষে মদন পৌরসভার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। এতে সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে রূপক নামের এক বন্ধুকে নিজের মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে যায় রিয়াদ। মদন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গেলে ঐশী এন্টারপ্রাইজ নামের একটি বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে রিয়াদ হোসেন ও রূপক দুজনই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা