ছবি সংগৃহীত
সারাদেশ

আবু তাহের হত্যা: দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে জাহের ওরফে আবু তাহের হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে এ রায় দেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতের দুই ভাই ও আক্কেলপুরের আওয়ালগাড়ী গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে সেকেন্দার আলী (৩৮) ও শহিদুল ইসলাম (৩৫) এবং উলিপুর গ্রামের মৃত ময়েজের ছেলে বাবু (৩৫)।

আদালত সূত্রে জানা গেছে, জমি দখল নিয়ে বাঁশঝাড় ও গাছ কাটাকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের জাহেরের সঙ্গে ছোট দুই ভাই সেকেন্দার ও শহিদুলের বিবাদ চলছিল। এসবের মধ্যে জাহের তার ভাগের গাছ কেটে নেন। এই গাছ কাটাকে কেন্দ্র করে ২০০৭ সালের ১ মার্চ রাতে জাহেরের ঘরে সেকেন্দার, শহিদুল ও বাবু প্রবেশ করে। ওই সময় জাহেরের স্ত্রী-সন্তানকে রশি দিয়ে হাত-পা বেঁধে এবং মুখে কাপড় দিয়ে সাদা টেপ লাগিয়ে দেয়। এরপর তাদের সামনে জাহেরকে টেনে হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে ছোরা দিয়ে গলা ও বুকে খোঁচা মেরে হত্যা করে।

এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে পরের দিন তিনজনের নাম উল্লেখ করে আক্কলপুর থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা