ফাইল ফটো
সারাদেশ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত মারা গেছেন। সোমবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলাঢ ঘটনাটি ঘটে।

র‌্যাব জানিয়েছে, সংস্থাটি ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, ভোরে পূর্ব বড় ভেওলায় সংঘবদ্ধ একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে; র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা