ছবি সংগৃহীত
সারাদেশ

বালুভর্তি ট্রাকে মিললো ভারতীয় প্রসাধনী-চকলেট

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় প্রসাধনী ও চকলেটসহ আব্দুর রহমান (২১) নামে এক তরুণকে আটক করেছে র‌্যাব।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

আটক আব্দুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের আখলাকুর রহমানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করেন র‍্যাব সদস্যরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বালু ভর্তি একটি ট্রাক আটকের পর তল্লাশি করা হয়। তল্লাশিকালে অভিনব পদ্ধতিতে বালুর ভেতর থেকে ২ হাজার ৬২৪ পিস ভারতীয় ইমামি তেল, ২ হাজার ৬২৮ পিস ব্যুরো প্লাস ক্রিম, ১ হাজার ২৯৬ পিস জনসন বডি লোশন, ৪ হাজার ২১৮ পিস জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯ পিস কিটকেট চকলেট, ২৩১ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়।

এ সময় এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক আব্দুর রহমান দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ভারতীয় লেহেঙ্গা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছেন। উদ্ধার পণ্যগুলো এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা