ছবি: সংগৃহীত
সারাদেশ

সাজেকে আগুন লেগে পাচঁ রিসোর্ট পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লেগে পাচঁটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে দীঘিনালা থেকে আসা ফায়ারসার্ভিসের কর্মীদের পাশাপাশি এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রিসোর্টগুলোতে থাকা ৫৬ জন পর্যটক ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, দীঘিনালা থেকে আসা ফায়ারসার্ভিসের কর্মীদের পাশাপাশি এলাকাবাসী ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, অবকাশ রিসোর্ট থেকে লাগা আগুনে সাজেক ইকোভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্তোরাঁ, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা