ছবি সংগৃহীত
সারাদেশ

গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, ১টি মোবাইল, ১টি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় জিএস ট্রাভেলস নামের একটি বাসে তল্লাশি করে মো. নুর নবী (৬৫) এবং তার স্ত্রী খালেদা বেগম (৪৫) কে গাঁজাসহ গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

আসামিদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী যোগসাজশে চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহন করে আসছিল।

আসামিদের উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা