ছবি: সংগৃহীত
সারাদেশ

দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীরা কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীকে নিজবাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসী হলেন, আলিশা, আলমগীর হোসেন ভূঁইয়া, তাহেরা আক্তার, লোকমান মিয়া, আল আমিন, রাজু সরকার, আতিকুর রহমান।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

জেলা প্রশাসক কার্যালয় জানায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া ফিরেছেন। তাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, তিনজনকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর তাদের পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আমরা এখনও আফ্রিকা ফেরতদের চিহ্নিত করতে পারিনি। তাদের খোঁজ করা হচ্ছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা