ছবি প্রতীকী
সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহান মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের করাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) এ রায় ঘোষণা করেন খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আশরাফ উদ্দিন।

আসামি সোহান ফুলতলা উপজেলার ডাউনকোনা এলাকার বাবুল মোল্যার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে ইসলামী শরিয়ত মোতাবেক অভয়নগর উপজেলার কোটা পশ্চিমপাড়া এলাকার আতিয়ার শেখের মেয়ে সুমির সঙ্গে ফুলতলা উপজেলার বাবুল মোল্যার ছেলে সোহানের বিয়ে হয়। এর ৬ মাস আগে সুমির সঙ্গে তার ফুফাতো ভাই মিন্টুর বিয়ে হয়। কিন্তু পারিবারিক বনিবনা না হওয়ায় তাদের সে সংসার ভেঙে যায়। দ্বিতীয় বিয়ের পর সুমি পূর্বের স্বামীর সঙ্গে নিয়মিত মোবাইলে কথা বলত। যা নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।

২০২০ সালের ১ মার্চ সুমি তার ছোট ভাই সুমন শেখের সঙ্গে বাবার বাড়ি চলে আসে। এর ৮ দিন পর নিহতের শ্বাশুড়ি ফোন করে বাড়ি চলে আসতে বললে বড় ভাই সুজন শেখকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে সে। ওই দিন রাতে সুমি মোবাইল ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় সোহান মোল্যার হাতে ধরা পড়ে।

জিজ্ঞাসা করা মাত্র সুমি তাকে মারতে উদ্ধত হয়। উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সোহান মোল্যা তার গলা টিপে ধরে। জ্ঞান হারিয়ে ফেললে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সুমিকে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বলা হয় সে বিষ খেয়ে মারা গেছে।

এ ঘটনায় ওই মাসের ১০ তারিখে হত্যা মামলা দায়ের করেন সুমির ভাই। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা