ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংক কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় ট্রেনে কাটা পড়ে ডলি পারভিন (৩৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে‌।

নিহত ডলি পারভিন গ্রামীণ ব্যাংকের রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম শাখায় কর্মরত ছিলেন।

জানা গেছে, স্বামী আব্দুস সবুরের সঙ্গে নগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন ডলি পারভিন। তার স্বামীও গ্রামীণ ব্যাংকে কর্মরত। তারা নাটোর জেলার বাসিন্দা। আজ সকাল পৌনে ৮টার দিকে ডলি পারভিন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় কিস্তি আদায়ে যান। তাকে নামিয়ে দিয়ে তার স্বামী সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন। ওই সময় রাজশাহী নগরীতে ঢুকছিল মহানন্দা এক্সপ্রেস। অসাবধানতায় রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন ডলি।

এ সময় ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর ছিটকে পড়ে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করেন রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে অপমৃত্যুর মামলা হচ্ছে। পুলিশ আইনত ব্যবস্থা নেবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা