সারাদেশ

বোয়ালমারীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ইউপি সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নে ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ওয়ার্ডের অন্য প্রতিদ্বন্দ্বীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এবং অন্য আরেকটি ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুই জন ওয়ার্ড মেম্বার পদে নির্বাচিত হন।

জানা যায়, উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) ইসমাইল হোসেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। তার ওয়ার্ড থেকে অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া ৫ নং বোয়ালমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে মো. ইউনুস শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডের অপর তিন প্রার্থী আলমগীর মোল্যা, বিল্লাল মোল্যা ও মো. আইউব খাঁ রোববার (২৮ নভেম্বর) দুপুরে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবু আহাদ বলেন, উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) ইসমাইল হোসেনসহ দুই জন মেম্বার পদে মনোনয়ন কিনেছিলেন। একজন মনোনয়ন পত্র জমা দেননি। বাছাইয়ে অপর প্রার্থী ইসমাইল হোসেনের মনোনয়ন বৈধ হওয়ায় ইসমাইল হোসেন অনানুষ্ঠানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলা যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা