ছবি সংগৃহীত
সারাদেশ

কবুতরের খামারে মেছো বাঘ

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশবন্তপুর গ্রামে একটি কবুতরের খামারে মেছো বাঘ ধরা পড়েছে।

রোববার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে মেছো বাঘটিকে আটক করে স্থানীয় লোকজন।

ওই কবুতর খামারের মালিক মুজাহিদুল ইসলাম বলেন, ‘রোববার রাতে খামারের কবুতরগুলো শোরগোল শুরু করে। এতে ঘুম ভেঙে যায়। টর্চলাইট জ্বালিয়ে খামারের ভেতরে মেছো বাঘটি দেখতে পাই। পরে আমি ও আমার বাড়ির লোকজন খামারের ভেতরে ফাঁদ পেতে মেছো বাঘটি ধরি। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন এসে মেছো বাঘটি খাঁচায় করে নিয়ে যায়।’

মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন সরকার জানান, মেছো বাঘটি বিরল প্রজাতির প্রাণি। মেছো বাঘটি বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা