ছবি সংগৃহীত
সারাদেশ

১৮০ কেজি সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১৮০ কেজি (৬ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এসব চাল জব্দ করা হয়।

ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) অমিত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে জাহিদুল ইসলামের বসতঘরের ভিতর থেকে ছয় বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জব্দ করা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এসআই।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা