ছবি সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিললো ১০ জাটকা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে ১০টি জাটকা ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো জাটকা সাইজের (৬ থেকে ৭ ইঞ্চি)।

বুধবার (২৪ নভেম্বর) সকালে ওই পুকুরে জাল ফেললে এসব ইলিশ ধরা পড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকালে বেড় জাল দিয়ে পুকুরে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি ইলিশ ধরা পড়ে। তবে বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুরটি ডুবে যায়। ওই সময় মেঘনা নদী থেকে আসা লবণাক্ত পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা