ছবি সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনাজপুরে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার (২২ নভেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ জেলায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সকাল থেকে শুরু হয়েছে হিমেল বাতাস। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ও হিমেল বায়ু প্রবাহ হচ্ছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশা থাকায় দিনের বেলাতেও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা